Sunday, June 21, 2026

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

Date:

Share post:

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই বাংলায়, এই মিথ্যে প্রচারে ভোগান্তি বাংলার আরও এক দম্পতির। নন্দীগ্রামের দম্পতি হায়দরাবাদে (Hyderabad) জেলবন্দি হওয়ার পরে শেষ পর্যন্ত তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তৎপরতায় জেলমুক্ত হলেন। তাঁরাও নিশ্চিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা কোনও সহযোগিতাই করতে পারবেন না।

নন্দীগ্রামের ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা শেখ মহিদুল ও স্ত্রী সর্বানু বিবি হায়দরাবাদে একটি হোটেলে পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন। বাংলায় কথা বলার কারনে বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে গত ১২ জানুয়ারি তাদেরকে গ্রেফতার করে  হায়দরাবাদ পুলিশ (Hyderabad police)। অভিযোগ, দম্পতিকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়। জয় শ্রীরাম না বলে জয় বাংলা বলেছিলেন তাঁরা। তাই দম্পতিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পরই তিনি দম্পতিকে জেল থেকে ছাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। শেষমেশ বুধবার তাঁদের জেল মুক্তি ঘটে। এরপরই তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...