কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক আবদুল্লা (Farooq Abdullah) কোনও আঘাত না পেলেও জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি স্প্লিন্টারে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। জম্মু (Jammu) শহরের গ্রেটার কৈলাশ এলাকায় ৭০ বছরের ওই বৃদ্ধ কেমন এমন ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্তে জম্মু ও কাশ্মীর পুলিশ। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) অধীনে থাকা জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল এই ঘটনায়।
বুধবার সন্ধ্যায় গ্রেটার কৈলাশ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফারুক আবদুল্লা। তাঁর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি। গেটের কাছে অপেক্ষারত এক বৃদ্ধ আচমকাই এগিয়ে এসে বন্দুক তাক করে ফারুক আবদুল্লার মাথার পিছন দিক থেকে। তবে ফারুকের নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তিনি গুলি চালানোর আগেই সরিয়ে দেওয়া সম্ভব হয়। যদিও বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে যায়।
আরও পড়ুন : বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের
তবে মোক্ষম সময়ে নিরাপত্তা রক্ষীরা তৎপর না হতে পারলে নিশ্চিত মৃত্যু ছিল বর্ষীয়ান নেতার। সেখানেই প্রশ্ন তুলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গুলি চালানোর (firing) কারণ নিয়ে তদন্তের পাশাপাশি ওমরের (Omar Abdullah) প্রশ্ন, কীভাবে জেড প্লাস এনএসজি নিরাপত্তা প্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কেউ আসতে পারে? প্রশ্ন অনেক থাকলেও উত্তর যে নেই, তা স্পষ্ট করেন ওমর। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দিকেই যে তাঁর আঙুল বলাই বাহুল্য।
- - - - -Allah is kind. My father had a very close shave. The details are sketchy at the moment but what is known is that a man with a loaded pistol was able to get within point blank range & discharge a shot. It was only the close protection team that deflected the shot & ensured that… https://t.co/hYBe64Eigl
— Omar Abdullah (@OmarAbdullah) March 11, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
