Sunday, June 21, 2026

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

Date:

Share post:

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স । সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির বার্তা পৌঁছে দিতে ২১ জুন দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে এই কর্মশালার আয়োজন করা হয়। সংস্থার উদ্যোগে এদিন সকাল ৭টায় সান্ধ্যনীড় এবং সকাল ৯টা ৩০ মিনিটে আপনাঘর মা-দের আবাসস্থলে যোগ ও ধ্যানের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগগুরু রূপন পাল এবং নিরঞ্জন ভট্টাচার্য। তাঁরা অংশগ্রহণকারীদের যোগাসন, প্রাণায়াম এবং ধ্যানের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। বিশেষ করে প্রবীণ মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন যোগগুরু রূপন পাল। আরও পড়ুন: ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

কর্মশালার শেষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে আবাসিকদের হাতে ফল ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের জন্য জলখাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে, বিকেল ৩টায় স্বর্ণগ্রাম শিক্ষালয়ের শতাধিক আবাসিক শিক্ষার্থীকে নিয়ে আরও একটি যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করা হয়। যোগগুরু নিরঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে সারা বছর যোগচর্চা করা শিক্ষার্থীরা এদিন অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর যোগাসনের প্রদর্শনী করে। খুদে পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

এই প্রসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “এটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠান নয়, বরং দীর্ঘমেয়াদি একটি সচেতনতামূলক প্রক্রিয়ার অংশ। প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কর্মশালার পাশাপাশি থেরাপিরও ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে শিশুদের মধ্যেও ছোটবেলা থেকে যোগচর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা চলছে। যোগ শুধু শরীর নয়, মন, মস্তিষ্ক এবং আত্মার ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” সমাজের বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই উদ্যোগ প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, ভবিষ্যতেও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...