তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস লিক (Ammonia Gas Leak) করে এই ঘটনা ঘটেছে বলে খবর। এছাড়াও, কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়।
Sponsored

জানা গিয়েছে, তিরুভাল্লু জেলার পেরিয়াপালায়ম এলাকার কাছে ওই বেসরকারি সি-ফুড প্রসেসিং ইউনিট থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। খুব দ্রুত ওই গ্যাস গোটা কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিক হতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত একটি এনডিআরএফ (NDRF) দল মোতায়েন করা হয়। ৪৪ জন শ্রমিকের মধ্যে নয়জনকে রাজীব গান্ধী সরকারি হাসপাতালে এবং সাতজনকে গুরুতর অবস্থায় সরকারি স্ট্যানলি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। বাকি কর্মীদের রেড হিলসের ভেঙ্কটেশ্বর হাসপাতাল এবং মাঞ্জাকারানাইয়ের ভেলস হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত
Sponsored

প্রসঙ্গত, শিল্পাঞ্চল বা ফুড প্রসেসিং ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা এই প্রথম নয়। আগেও তামিলনাড়ুর অনেক শিল্প ইউনিটে এমন দুর্ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনায় কারখানাগুলিতে নিরাপত্তা বিধি আরও কঠোর করার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তিরুভাল্লু জেলার একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা এই ঘটনায় জানিয়েছেন যে, পিটার অ্যান্ড পল সিফুড এক্সপোর্ট কোম্পানি’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও রফতানির কাজে নিয়োজিত। রবিবার গ্যাস ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ফলে শ্রমিকরা শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। এঁদের অধিকাংশই উত্তর ভারত থেকে আসা পরিযায়ী শ্রমিক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
