Friday, March 27, 2026

এমপি তহবিল থেকে একটা আস্ত সেতুই করে দেওয়া যায় !

Date:

Share post:

এমপি ল্যাড থেকে একেবারে একটি আস্ত সেতুই করে দিলেন কুণাল ঘোষ। কাজ শেষের পথে।

জেলা: কোচবিহার। দিনহাটার বড়ভিটা এলাকা।
নদী: বুড়াধরলা।
পাকা সেতু না থাকায় খুব সমস্যায় ছিলেন নদীবেষ্টিত এলাকার মানুষ। বিশেষত বর্ষাকালে ছাত্রছাত্রীদের যাতায়াতও কঠিন ছিল। অনেকে কলাগাছের খোলের ভেলাও ব্যবহার করত। বাঁশের সাঁকো ভেসে যেত জলের তোড়ে।

জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মণ সটান কুণালকে গিয়ে গোটা পরিস্থিতি জানান।
তারপর 98 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন সাংসদ।
কৃষ্ণ উদ্যোগ নিয়ে কাজ প্রায় শেষ করে এনেছেন। আর অল্প বাকি। নদীর উপরের কাজ শেষ।
নভেম্বরে সেতু উদ্বোধনের কথা। যাবেন কুণালও। কৃষ্ণ জানান,” এলাকার মানুষ এই সেতুতে যে কী বিপুলভাবে উপকৃত হচ্ছেন, তা ভাষায় বোঝাতে পারব না।”
এই কাজ নিয়ে সংশ্লিষ্ট বহু মহলেই চাঞ্চল্য। তাহলে এম পি ল্যাড তহবিল থেকে সেতুও গড়ে দেওয়া যায় !

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...