মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত মদনমোহন জেনার বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীর সম্মানহানি এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন ওই ব্যক্তি।
Sponsored

তৃণমূলের তরফে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, মদনমোহন জেনা নামে ওই ব্যক্তি তাঁর বিভিন্ন ভিডিওতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর, অশ্লীল এবং মানহানিকর ভাষা ব্যবহার করেছেন। তৃণমূলের দাবি, এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একজন মহিলা মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ধরনের ভিডিওর মাধ্যমে রাজ্যের মহিলাদের সম্পর্কেও আপত্তিকর ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পত্রে আরও দাবি করা হয়েছে যে, আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর এবং ঘৃণা উদ্রেককারী ভিডিও প্রচার করা হচ্ছে। অভিযোগকারীর বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষের মদতেই অভিযুক্ত ব্যক্তি এই ধরনের কাজ করে চলেছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইন-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) একাধিক ধারায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে এই ধরনের অপরাধ প্রবণতা অন্যদেরও উৎসাহিত করবে এবং সামাজিক অস্থিরতা তৈরি হবে। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলার দাবি বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে
Just now

অবসরপ্রাপ্তদের জন্য কাগজবিহীন পেনশন প্রক্রিয়া, বড় পদক্ষেপ নবান্নের
Just now

তৃণমূল আমলের উন্নয়নে স্বীকৃতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের
Just now

ডাক্তার স্ত্রীকে খুন, চিকিৎসককে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ আদালতের
Just now

হোমস্টে নীতি থেকে পথসাথী, বাংলার পর্যটনের প্রসারে মমতা মডেলকেই স্বীকৃতি বিজেপি সরকারের
1h ago

জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য সিউড়িতে, তদন্তে পুলিশ
1h ago
More from রাজ্য
View All →
২০ জনের PAC-এ বিরোধীদলের ৬ বিধায়কের নাম, তালিকায় কোন শিবিরের কত জন!
1h ago

লোকাল ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বারাসতে গ্রেফতার বিজেপি নেতার ভাইপো
1h ago

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের
3h ago

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি
3h ago

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল
3h ago
