Tuesday, June 2, 2026

মেলবোর্নে দুদিনের শারদোৎসবে ভরপুর বাঙালিয়ানা

Date:

Share post:

সৌম্য বন্দ্যোপাধ্যায়

মেলবোর্ন। কলকাতা থেকে অনেক অনেক মাইল দূরে। সময়ের ব্যবধান প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। কর্মসূত্রে সপরিবারে দেশ ছেড়ে এখন বসবাস এর কাছাকাছি। ছেলেবেলার মফস্বল শহর, তারপর কলকাতার দুর্গাপুজো কাটিয়ে দিল্লি, নয়ডার দুর্গোৎসব। চিরচেনা এই জগত ছেড়ে প্রায় বছর খানেক আগে এখানে এসে আমার আর আমার স্ত্রী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল আর যাই হোক দুর্গাপুজোটা মিস হবে। কিন্তু কথায় বলে পাঁচটা বাঙালি একসঙ্গে থাকলে একটা দুর্গাপুজো হয়। আর এখানে তো বাঙালির সংখ্যা যথেষ্ট। আছেন বহু ভারতীয়। তাই দুর্গাপুজো মিস করি না আমরা। হ্যাঁ, তিথি মেনে হয়তো পাঁচদিন পুজো হয় না। কিন্তু উইকএন্ডে দুদিনের পুজো চেটেপুটে উপভোগ করেন আট থেকে আশি। যাদের এদেশে জন্ম বা অনেক ছোটবেলায় চলে এসেছে, তারাও কিন্তু পুজোর দিন দিব্যি ভারতীয় পোশাক সামলে বসে খিচুড়ি ভোগ খায়। আর আমাদের মতো যাদের মনের মধ্যে বাংলার শরতের আঘ্রাণ, আমরাও দারুণ উপভোগ করি এই পুজো।

চারটে দুর্গোৎসব হয় মেলবর্নে। মেলবর্ন বেঙ্গল অ্যাসোসিয়েশন ছোট করে বলা হয় মেলবা তারা 10 বছর আগে এই পুজোর সূচনা করে। স্থানীয় কলেজে এই পুজো হয়। জায়গাটা ভিক্টোরিয়ায়। সারা মেলবোর্ন থেকে প্রায় দু’শো বাঙালি অংশগ্রহণ করেন। লাল পাড় সাদা শাড়িতে সেজে যখন বঙ্গ তনয়ারা একে-অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন তখন মনে হয় না যে দেশ ছেড়ে এত দূরে রয়েছি। এখানে পড়াশোনার সূত্রে আমার মেয়ে সৃষ্টি সব রকম উৎসব পালন করে। তবে দুর্গাপুজোটা তার কাছেও স্পেশাল। এই সময় সে ট্রেডিশনাল সাজেই সাজতে চায়।

বাংলার দুর্গাপুজোয় যেরকম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই মেজাজ কিন্তু মেলবোর্নেও রয়েছে। এখানেও পুজোয় বিভিন্ন অনুষ্ঠান হয়।
মাত্র দুদিনের পুজো কিন্তু তাও আনন্দে আন্তরিকতায় এই এক টুকরো বাংলা আমাদের বিদেশে থাকার সারা বছরের রসদ হয়ে থাকে।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...