Friday, June 26, 2026

‘খিচুড়ি আন্টি’ এবার কমিশনের মুখ

Date:

Share post:

‘খিচুড়ি আন্টি’ বলেই তাঁকে সবাই চেনে। বিশেষত মহারাষ্ট্রের অমরাবতীর স্কুলের মিড ডে মিলের রন্ধনকর্মী ববিতা তাড়ে। একেবারে নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে জিতে নিয়েছেন এক কোটি টাকা। অ্যানড্রয়েড মোবাইল কেনার সামর্থ যার ছিল না, সেই ববিতা এখন সেলিব্রিটি। গ্রামের লোকেরাও তার উত্থানে বিস্মিত। কিন্তু ববিতার সৌভাগ্যের চাকা বিগত ৬ মাসে যেন বনবন করে ঘুরছে। এবার তিনি নির্বাচনের মুখ।

ঘাবড়াবেন না। কোনও দলের নয়, নির্বাচন কমিশনের। মহারাষ্ট্রে ভোট ২১ অক্টোবর। সেই কথা মাথায় রেখে ববিতাকে অমরাবতী জেলার কমিশনের প্রচারে নামানো হবে। ভিভি প্যড ব্যবহার, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সব ব্যাপারেই টানা ১৫ দিন কমিশনের হয়ে প্রচার করবে ববিতা। তবে ববিতা শুধু অমরাবতী নয় গোটা জেলাতেই প্রচার করবে বলে কমিশন জানিয়েছে। ববিতা বলছেন, কিছুই বুঝতে পারছি না। সব যেন স্বপ্নের মতো হয়ে যাচ্ছে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...