Friday, June 26, 2026

দুর্গাদর্শনে ক্যান্সার ও লিউকোমিয়া আক্রান্ত শিশুরা

Date:

Share post:

লিউকোমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নতুন জামা-কাপড় দিয়ে কলকাতার দুর্গাপুজো দেখালো কলকাতা মেডিকেল কলেজে কর্তৃপক্ষ। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসারত 2 থেকে 12 বছর বয়সের ক্যান্সার রোগীদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা। দেওয়া হয়েছে রঙ-তুলি, রঙ-পেনসিল ও আঁকার খাতাও। এই উপহার তুলে দেওয়ার পরই লিউকোমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ওপিডির 50 জন ও ইনডোরে ভর্তি 25 জন শিশু ও কিশোর-কিশোরীকে নিয়ে যাওয়া হয় প্রতিমাদর্শনে। শিশুদের সঙ্গেই নিয়ে যাওয়া হয় তাঁদের অভিভাবকদেরও। হাসপাতাল থেকে বাসে প্রথমে নিয়ে যাওয়া হয় কলেজ স্কোয়ার ও পরে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি, মেডিকেল কলেজের অধ্যক্ষা ডাঃ মঞ্জুশ্রী রায়, সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...