Saturday, April 4, 2026

সম্প্রীতির অনন্য নজির, মুসলিম কুমারীর আরাধনা বাগুইআটির দত্ত বাড়িতে

Date:

Share post:

বাগুইআটির দত্ত বাড়িতে ৭ বছর ধরে দুর্গাপুজো হলেও বিশেষ আড়ম্বর থাকে না। তবে নিয়ম করে প্রতিবারই কুমারী পূজা হয় দত্ত বাড়িতে। পেশায় ইঞ্জিনিয়ার তমাল দত্তই বাড়ির পুজোটি মূলত দেখাশুনা করে থাকেন।

তমালবাবুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল পুজোয় কোনও ভিন্ন সম্প্রদায়ের কন্যাকে কুমারী রূপে পুজো করতে। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হলো। এক মুসলিম সম্প্রদায়ের কন্যাকে কুমারী রূপে পুজো করলেন তিনি।

তাঁর ডাকে সাড়া দেন কামারহাটি বাসিন্দা মহম্মদ ইব্রাহিম। তাঁর ভাগ্নি চার বছরের ছোট্ট ফতিমাই এ বছর বাগুইহাটির দত্ত বাড়ির দুর্গা পুজোয় কুমারী রূপে পূজিত হল।

আগ্রার ফতেপুর সিক্রিতে ছোট্ট একটি মুদি দোকান চালান ফতিমার বাবা মহম্মদ তাহির এবং তাঁর মা বুশরা বিবি। তমালবাবুর এই মহৎ উদ্যোগে সাড়া দিয়ে তাঁরা কলকাতায় চার বছরের ছোট্ট মেয়েকে নিয়ে এসেছেন। মা দুর্গার সামনে মেয়েকে কুমারী রূপে পূজিত হতে দেখে দু’জনেই খুব খুশি ও গর্বিত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...