Sunday, April 12, 2026

সিনে-ক্রিকেট তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিবনের জনপ্রিয়তা

Date:

Share post:

বিজ্ঞানী থেকে তারকার মর্যাদা পাচ্ছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। ক্রিকেটার বা ফিল্মি তারকারা,তাঁর জনপ্রিয়তায় ঈর্শান্বিত হতে পারেন। চিনতে কষ্ট হওয়ার কথা নয় শিবনকে। চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে যাঁর কান্না সকলকে অশ্রুসিক্ত করেছিল। এবার বিমানে উঠে সেই শিবন পেলেন বলিউডি তারকার মর্যাদা।

 

একটি ভিডিও। মেরেকেটে ৯০ সেকেন্ড। তাতে দেখা যাচ্ছে, বিমানের ক্রু মেম্বারদের সেল্ফির আব্দার মেটানোর পর নিজের আসনের দিকে এগোতেই হাততালি দিয়ে তাঁকে অভিনন্দিত করছে পুরো বিমানযাত্রীরা। ভিডিওটি শেফালি বৈদ্য নামে এক যাত্রী তুলে ট্যুইটার হ্যান্ডেলে দিয়েছেন। সঙ্গে মন্তব্য, শিবনকে তারকার সম্মান দেওয়া হল। মন ভরে গেল।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...