Friday, June 12, 2026

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ফ্রান্সে, অশুভ শক্তি বিনাশের দশেরা উৎসবেই আজ রাফাল হাতে পাচ্ছে ভারত

Date:

Share post:

প্রতীক্ষা শেষ। অবশেষে বহু আলোচিত রাফাল যুদ্ধবিমান মঙ্গলবার হাতে পাচ্ছে ভারত। দশেরায় রাবণবধের উৎসবের মধ্যেই ফ্রান্স সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওদেশ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফাল যুদ্ধবিমানটি গ্রহণ করবেন। ঘটনাচক্রে, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের যে উৎসব দশেরা, তার আবহেই রাফাল পাচ্ছে ভারত। প্রতীকী হলেও যা তাৎপর্যবাহী। একইসঙ্গে রাজনাথ যখন রাফাল গ্রহণ করবেন সেই সময়ে ভারতে পালিত হবে 87 তম ভারতীয় বায়ুসেনা দিবস।

তিনদিনের ফ্রান্স সফরে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে সাক্ষাতের কথা আছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর। তার আগে ফ্রান্সের বোরডেঅক্সের কাছে মেরিগন্যাক এয়ারবেসে রাফাল হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হবে। হস্তান্তরের আগে প্রথা মেনে আজ ওখানে ‘শস্ত্র পূজা’ করবেন রাজনাথ সিং। আর বি-01 রাফাল যুদ্ধবিমানের ককপিটেও চড়বেন তিনি।

সবমিলিয়ে, যে রাফাল বিতর্কে লোকসভা বিতর্কের মাঝে আন্দোলিত হয়েছিল গোটা দেশ, তা আজই পাচ্ছে ভারত।

Related articles

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার...

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...