Tuesday, April 7, 2026

বিনামূল্যে কলিংয়ের দিন শেষ! এবার অন্য নেটওয়ার্কে ফোন করলেই চার্জ দিতে হবে জিও গ্রাহকদের

Date:

Share post:

জিও-র গ্রাহকদের জন্য দুঃসংবাদ। রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা৷ এতদিন জিও থেকে বিনামূল্যেই যে কোনও নেটওয়ার্কে কল করা যেত৷ সমস্ত আউটগোয়িং কলই ছিল ফ্রি৷ তবে এই চার্জ শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রেই লাগু হবে। জিও জানিয়েছে হোয়াটসঅ্যাপ কল বা অন্য জিও নম্বরে ফোন করলে এই টাকা কাটা হবে না। জিও সূত্রের খবর ভয়েস কলের জন্য যে টাকা কাটা হবে সেই টাকার সমমূল্যের ফ্রি ডেটা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে। এই প্রথমবার গ্রাহকদের থেকে টাকা কাটতে চলেছে জিও।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...