Saturday, June 27, 2026

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী। মঙ্গলেও কি একই পরিস্থিতি তৈরি হতে পারে? হাওয়া অফিস (Weather Department) সূত্রে খবর, ৭ ও ৮ এপ্রিল বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে। দুর্যোগের জেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে কমে ৩১-র ঘরে রয়েছে। এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। ঝড়ের গতি ছিল প্রায় ৬৩ -৬৫ কিলোমিটার। আলিপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬ মিলিমিটার।

আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। ফলে স্কোয়াল ফন্ট, মাইক্রো ব্লাস্ট এবং উল্লম্ব মেঘ তৈরির পরিস্থিতি অত্যন্ত বেশি। এর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। এদিন দার্জিলিং-জলপাইগুড়ি- কোচবিহারে শিলাবৃষ্টির পাশাপাশি কালবৈশাখী হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বিকেলের পর থেকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...