Sunday, April 12, 2026

আমেরিকার রাষ্ট্রপতির থেকেও সুরক্ষিত বিমান এবার ব্যবহার করবেন মোদি

Date:

Share post:

আমেরিকার রাষ্ট্রপতির থেকেও সুরক্ষিত বিমান এবার ব্যবহার করবেন প্রধানমন্ত্রী মোদি। এই বিমানের প্রযুক্তি বদলে দিতে পারবে শত্রু মিসাইলের রুট।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও পাবেন এই একই বিমান।

রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মূলত এবার দূরের সফরের জন্য আমেরিকার এয়ারফোর্স 1-এর মতো বিমানে যাবেন। এই বিমানের বিশেষত্ব, যে কোনও ধরনের মিসাইলের চোখে ধুলো দিতে সক্ষম। 2020 সালের মধ্যে বোয়িং 777-এর দুটি বিমান যুক্ত হতে চলেছে। এই বিমান গুলো অত্যাধুনিক টেকনোলোজির সাথে সাথে সুরক্ষার দিক থেকেও উন্নত। জানা গিয়েছে, এই বিমানে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সফর করতে পারবেন। দেশের তিন সর্বোচ্চ ব্যাক্তি আপাতত এয়ার ইন্ডিয়ার বোয়িং B747 বিমানে সফর করেন।

এই বিমান গুলোকে বাণিজ্যিক বিমান হিসেবে ব্যাবহার করা হবে। আর দেশের সর্বোচ্চ ব্যাক্তিরা যখন সফর করবেন তখন এগুলোকে এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে রূপান্তরিত করা হবে। সাউথ ব্লকের আধিকারিকরা জানিয়েছেন, এই নতুন বিমান শত্রু পক্ষের র‍্যাডার জ্যাম করার ক্ষমতা রাখে। এবং শত্রুদের মিসাইলের রাস্তাও বদল করে দিতে পারে। এই নতুন বিমানে প্রধানমন্ত্রী মোদির জন্য একটি অফিস, একটি বৈঠকখানা থাকবে। বিমান দুটি আমেরিকার ডালাসে বোয়িং সার্ভিস সেন্টারে আপগ্রেড করা হচ্ছে। সুরক্ষার দিক থেকে এই বিমান দুটো আমেরিকার রাষ্ট্রপতির বিমান এয়ার ফোর্স ওয়ানের থেকেও উন্নত হবে। এই দুই বিমান জ্বালানি ভরার জন্য মাটিতে না নেমেই আমেরিকা থেকে ভারত যাত্রা করতে পারবে। এর অর্থ, এই বিমান শূন্যেই জ্বালানি ভরতে পারবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যাত্রার জন্য এখনো পর্যন্ত ব্যবহার করা বোয়িং B 747 বিমান দুই দশক পুরনো।

আরও পড়ুন-বেনজির! ৪৮ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করল তেলেঙ্গানা সরকার!

 

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...