Saturday, June 27, 2026

রাফালে শস্ত্র পূজা, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

ফ্রান্স থেকে বহুপ্রতীক্ষিত প্রথম রাফাল যুদ্ধবিমানটি হস্তান্তরের আগে সেখানে শস্ত্র পূজা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁকে দেখা গেছে সাদা কুর্তা-পাজামা পরে রাফালের গায়ে লাল রঙে ওঁ লিখছেন, নারকেল ও ফুল চড়িয়ে মাঙ্গলিক সুতো বেঁধে দিচ্ছেন যুদ্ধবিমানের একদিকে। মিডিয়ার কল্যাণে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব কংগ্রেস। কংগ্রেস দলের মুখপাত্ররা বিজেপির বিরুদ্ধে রাফাল নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ এনে বলেছেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও গেরুয়াকরণ করতে চায় বিজেপি। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ভারতীয় সেনাবাহিনীতে সব ধর্ম, বর্ণের মানুষ কাজ করেন। তা সত্ত্বেও গোটা বিশ্ব দেখল বিজেপি সরকার কীভাবে প্রতিরক্ষার মত বিষয়েও হিন্দুত্বের রঙ লাগাচ্ছে!

যদিও কংগ্রেসের যুক্তি উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, শস্ত্র পূজার রেওয়াজ বহু পুরনো। এটা নিয়ে অযথা রাজনীতি করা ঠিক নয়। প্রথা বা পরম্পরা মানাকে সাম্প্রদায়িকতা বলে না।

আরও পড়ুন-আমেরিকার রাষ্ট্রপতির থেকেও সুরক্ষিত বিমান এবার ব্যবহার করবেন মোদি

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...