Friday, June 26, 2026

সেভিংস অ্যাকাউন্ট-ফিক্সড ডিপোজিটে সুদ কমাল SBI

Date:

Share post:

ফের কমল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর সুদের হার। বুধবার সংশোধিত সুদের হার প্রকাশ করল এসবিআই। এর ফলে পুজো মিটতেই এল নিম্ন ও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। স্টেট ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, বাজারে টাকার পর্যাপ্ত যোগান থাকায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। চলতি অর্থবর্ষে দফায় দফায় সুদের হার কমিয়েছে তারা।

এ দিন এসবিআই এক বিবৃতিতে জানায়, সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় আমানতের সুদের হার হ্রাস করা হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট মেয়াদি টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট (এফডি)-এর সুদের হারও হ্রাস করছে এসবিআই।

রিজার্ভ ব্যাঙ্কের সম্প্রতি রেপো রেটের হারে ১৩৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে। সেই সিদ্ধান্তের ফলশ্রুতিতেই এসবিআইয়ের এই সুদের হার হ্রাস বলে জানা গিয়েছে।

এ দিন জানানো হয়, সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে এসবিআই .৫ শতাংশ হ্রাস করেছে। নতুন এই সুদের হার আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। অর্থাৎ, ওই দিন থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার মিলবে ৩.২৫ শতাংশ। বর্তমানে যা রয়েছে ৩.৫০ শতাংশ। এই সুদের হার সেভিংসে ১ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-প্রতিমা বিসর্জনের সময় যুবতীর শ্লীলতাহানি ঘিরে ধুন্ধুমার

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...