Wednesday, June 17, 2026

বাঁকুড়া-বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলেই সেজে উঠছে কার্নিভালের মূল মঞ্চ

Date:

Share post:

রীতি মেনে পুজো শেষ। চারিদিকে বিষাদের সুর। উমা বাপের বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছেন। ঘাটে ঘাটে চলছে বিসর্জন। জোর কদমে প্রস্তুতি চলছে পুজো কার্নিভালের। ১১ অক্টোবর রেড রোডে রাজ্য সরকারের কার্নিভাল। যেখানে কলকাতা ও শহরতলীর প্রায় 80টি পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা করবে।

এবার থিমের ছোঁয়া সেই সেখানেও। কার্নিভালের থিম ‘রাঙা মাটির দেশ’। মূলত বাঁকুড়া, বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে কার্নিভালের মূল মঞ্চ।
গতবছর এই কার্নিভালের থিম ছিল পুরনো জমিদার বাড়ি। সেই আদলেই সেজে ছিল কার্নিভালের মূল প্রাঙ্গন।

মূলত, বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপক পুজো কমিটিগুলো এই কার্নিভালে অংশ নেবে। এবারের কার্নিভালে উপস্থিত থাকার জন‍্য আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিস্থিত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের, উপস্থিত থাকবেন পর্যটকরাও। বাংলার পোড়ামাটির শিল্পকে দেশ-বিদেশের পৌঁছে দিতেই রাজ্যের এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-ভয়ঙ্কর! বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে প্রকাশ্যে জ্বালিয়ে দিল যুবক

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...