Thursday, June 18, 2026

ভোটের আগে তৃণমূলে যোগদান, শক্তি বাড়ল বসিরহাটে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে রাজ্যের শাসকদল। উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের হাত শক্ত করতে যোগদানের কথা জানান যোগদানকারীরা। পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে লড়াই করা প্রার্থীরা নির্বাচনী পথসভায় বুধবার তৃণমূলে যোগ দেন। সপ্তম দফায় বসিরহাটে নির্বাচনের আগেই নতুন উদ্যমে মাঠে নামা শুরু তৃণমূলের।

হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলের পথসভায় ৪ জন নির্দল প্রার্থী সহ হাজার থেকে দেড়হাজার কর্মী সমার্থক তৃণমূলে যোগদান করে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দলে গিয়েছিলেন, তারাই এদিন তৃণমূলের পথসভায় ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীর হাত ধরে, স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। যোগদানকারীরা এদিন জানান, বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সৈনিক হতে পেরে তাঁরা খুশি।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...