Friday, June 19, 2026

জিয়াগঞ্জ হত্যার তদন্তে কেন রামপুরহাটে তদন্তকারীরা?

Date:

Share post:

জিয়াগঞ্জে শিক্ষক ও তাঁর স্ত্রী, পুত্রের খুনের ঘটনার তদন্তে বীরভূমের রামপুরহাটে গেল মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি দল। শুক্রবার, বিকেলে রামপুরহাটের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শৌভিক বণিকের বাড়িতে যায় তদন্তকারী দল। তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি ।

দুর্গাপুজোর দশমীতে অন্তঃসত্বা স্ত্রী, সন্তান সহ খুন হন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তারপর বিভিন্ন মহল থেকে সিবিআই তদন্তের দাবি ওঠে।
শুক্রবার, ৩টে নাগাদ লালবাগের এসডিপিও বরুণ বৈদ্যের নেতৃত্বাধীন তদন্তকারী দল রামপুহাটে শৌভিক বণিকের খোঁজে যায়। শৌভিক বাড়িতে না থাকলেও ঘণ্টা দুয়েক তাঁর বাড়িতে তল্লাশি চলে। খাতা, ডায়রি বাজেয়াপ্ত করা হয়। শৌভিক নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রায় 6 মাস বাড়ি আসেনি বলে জানান সৌভিকের দাদা সৌরভ বণিকl
প্রতিবার পুজোতেই সপরিবার রামপুরহাটে যেতেন বন্ধুপ্রকাশ পাল। কারণ, তাঁর স্ত্রীর বাপের বাড়ি রামপুরহাটের শিউরা গ্রামেl কিন্তু এবার পুজোয় তিনি যাননি। কিন্তু এই খুনের সঙ্গে শৌভিকের কী সম্পর্ক তা এখনই বলতে চাননি তদন্তকারী অফিসাররা।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...