Sunday, May 31, 2026

কার্নিভালের মঞ্চে মান্নান, নেই রাজীব

Date:

Share post:

দুর্গোপুজোর প্রতিমা বিসর্জন নিয়ে কার্নিভাল করার জন্য যখন রাজ্যের প্রায় সব বিরোধীদলের নেতৃত্বরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর। তখন মঞ্চে দেখা গেল বিধানসভার বিরোধীদল নেতা আবদুল মান্নানকে। কার্নিভাল নিয়ে কখনোই মমতার পাশে ছিল না কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেসের বর্ষীয়ান নেতা আবদুল মান্নানের উপস্থিতিতে জল্পনা রাজনৈতিক মহলে। এমনকী, প্রদেশ কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্বের কথা বলছেন অনেকে। তবে, কি এই উপস্থিতি শিবির বদলের ইঙ্গিত? সে বিষয়েও অবশ্য কোনও পক্ষই এখনও কিছুই জানায়নি।

একজনের উপস্থিতি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন অন্যজনের অনুপস্থিতিও নজরে পড়েছে। তিনি রাজ্যের এডিজি-সিআইডি রাজীব কুমার। যেখানে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ সহ পুলিশ প্রশাসনের তাবড় কর্তারা রয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে। মঞ্চে গিয়ে বসেছেন তাঁরা। সেখানে উল্লেখ যোগ্যভাবেই অনুপস্থিত রাজীব কুমার। গতবছর কার্নিভালেও কলকাতা পুলিশের কমিশনার হিসেবে মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার রাজ্যের গোয়ান্দা প্রধান হিসেবে তাঁর অনুপস্থিতি নিয়ে আলোচনা সব মহলে।

আরও পড়ুন-শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি  আহমেদ

 

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...