Friday, April 3, 2026

নয়া বাস রুটের দাবিতে নাগরিক কনভেনশন

Date:

Share post:

শিক্ষা, বেতন বৃদ্ধি, চাকরি, বন্ধ কারখানা খোলা- বিভিন্ন দাবিতে পথে নেমে বিক্ষোভ তো দেখাই যায়। রাজনৈতিক কারণে বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গণ কনভেশন তাও বহুল প্রচলিত। কিন্তু এবার বাসরুটের দাবিতে পথে নামছেন বাসিন্দারা। টালা ব্রিজে বন্ধ বাস সহ ভারী যান চলাচল। এর জেরে ব্রিজের ওপারের বাসিন্দাদের পক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের যোগাযোগ বেশ কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বাসগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বরানগরবাসী। তাঁদের দাবি, যে পথে বাস চালানো হচ্ছে, তাতে কোনও সুরাহা হচ্ছে না। উল্টে বেশি পয়সা দিয়ে যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন বয়স্করা।

এই পরিস্থিতিতে নতুন বাসের দাবি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমিতি প্রস্তুতি কমিটি। 34B রুটের বাসটি যে রুটে চলছে, তার বদলে বরানগর, কাশীপুর, রাজবল্লভ পাড়া হয়ে শ্যামবাজার দিয়ে ধর্মতলা যাওয়ার দাবি জানানো হয়েছে। ডানকুনি-শিয়ালদা লাইনে প্রতি আধ ঘণ্টা অন্তর ট্রেন চালানোর আবেদন জানানো হয়। কুটি ঘাট থেকে বাগবাজারে লঞ্চ সার্ভিস যা বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে সেটাও চালু হোক চাইছেন বরানগরের বাসিন্দা। একইসঙ্গে নোয়াপাড়া থেকে মেট্রোরেলের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। 12 অক্টোবর নতুন বাস রুটের দাবিতে গোপাললাল ঠাকুর রোড ও টবিন রোডের সংযোগস্থলে একটি নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। নাগরিক অধিকার রক্ষা সমিতি প্রস্তুতি কমিটির ব্যানারে এই নাগরিক কনভেনশনে থাকছেন সমাজের সব পেশার মানুষ।

আরও পড়ুন-জিয়াগঞ্জ: বিজেপি মনে রাখুক সেই ফরওয়ার্ড ব্লকের হাল

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...