Tuesday, June 23, 2026

ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, তিন হাজার পুলিশে কার্নিভাল চত্বর যেন দুর্গ

Date:

Share post:

কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর কার্নিভাল। বাঙালির সেরা উৎসবের শেষ রজনী। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে পুজো কার্নিভালে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ একাধিক ভিআইপি, ভিভিআইপিরা। পাশাপাশি, থাকবেন ভিনদেশি পর্যটক ও বহু সাধারণ মানুষ। ফলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক প্রশাসন।

আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কার্নিভাল উপলক্ষে মোতায়েন করা হয়েছে প্রায় ৩০০০ পুলিশ কর্মী। রেড রোড, ডাফরিন রোড, ফোর্ট উইলিয়াম সংলগ্ন রাস্তা পিটিএস ক্রসিং পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উপর থেকে নজর রাখবে ড্রোন।

পাশাপাশি, ১০টি ওয়াচ টাওয়ারের সাহায্যে চলছে বিশেষ নজরদারি। থাকছে স্পেশাল ফোর্সও। উপস্থিত থাকবেন কমিশনার, ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার-সহ উচ্চপর্যায়ের আধিকারিকরা।

আরও পড়ুন-ঠাকুরনগরে বিরল প্রজাতির ৯০টি কচ্ছপ-সহ ধৃত ১

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...