Wednesday, April 8, 2026

নাগরিকত্ব নিয়ে সংসদীয় রিপোর্ট আর বিজেপির বক্তব্যে গরমিল, প্রশ্ন সর্বত্র

Date:

Share post:

এনআরসি নিয়ে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের অবস্থান কার্যত উল্টোমুখী। রাজ্য বিজেপি বলছে, নাগরিকত্ব সংশোধনী প্রস্তাবিত বিল (সিএবি) পাস হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীরা অনায়াসেই নাগরিকত্ব পাবেন। অথচ সংসদের যৌথ কমিটির পেশ করা নাগরিকত্ব সংশোধন প্রস্তাবিত বিলের রিপোর্টে পরিস্কার বলা হয়েছে, প্রয়োজনীয় নথি ছাড়া অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। তাদের নাগরিকত্ব দেওয়ার আগে তদন্ত করবে ‘র’। আর বিজেপি বলছে, যারা ধর্মীয় কারনে উৎপীড়িত হয়ে কিংবা উৎপীড়নের ভয়ে ভারতে এসেছেন, তাদের কোনও নথি দেখাতে হবে না। ফলে কেন্দ্রীয় সরকার আর বিজপির প্রচারে বিস্তর ফারাক। প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপি কেন ভুল বোঝাচ্ছে?

সংসদের যৌথ কমিটির রিপোর্টে আইবির বক্তব্য তুলে বলা হয়েছে, তিনটি দেশ থেকে আসা ৩১ হাজারের বেশি নাগরিককে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন ধর্মীয় অত্যাচারে এ দেশে এসেছেন। এদের বাদ দিলে অন্য যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের প্রমাণ দিতে হবে, তাঁরা ধর্মীয় অত্যাচারের কারনেই এ দেশে এসেছেন। ভারতে আসার সময় তাঁরা অত্যাচারের কথা না বলে থাকলে, তাঁদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোন রিপোর্টে কী বলা হচ্ছে জানি না। আমরা যা বলছি, সেটাই পশ্চিমবঙ্গে হবে। প্রশ্ন, তাহলে কোনটা ঠিক?

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...