Thursday, June 25, 2026

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

Date:

Share post:

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত এক বামনেতার ভূমিকায় দেখে চমকে উঠেছিলেন অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। রবিবাসরীয় সকালে আরও এক চমক দিলেন কুণাল। পুলিশের উর্দি গায়ে তাঁর ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এটা কি তবে AI? নাকি নতুন কোনও দায়িত্ব পেয়েছেন তিনি? নিজের পোস্টে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নিজেই। ‘কর্পূর’ও ‘শেকড়’-এর পর ‘ফাঁদ’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। সেখানেই দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তারই প্রথম লুক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

নেতা থেকে অভিনেতা হওয়ার সফরে প্রথমেই অচেনা ময়দানের চেনা পিচে ধরা দেবেন রাজনীতিক কুণাল। লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে আত্মপ্রকাশেই চিত্রনাট্যের চাহিদা মেনে রাজনীতি সঙ্গী হচ্ছে শাসকদলের নেতার। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ মুক্তি আসন্ন। তারপরই ব্রাত্য বসুর পরিচালনায় পরের ছবি ‘শেকড়’। এর মাঝেই অবশ্য নতুন ‘ফাঁদ’ অপেক্ষা করছে তাঁর জন্য। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর পর পরিচালক দুলাল দের (Dulal Dey) দ্বিতীয় ছবিতে দাপুটে পুলিশ অফিসার হচ্ছেন কুণাল। তারই প্রথম লুক এদিন প্রকাশ্যে এনেছেন রাজনীতিবিদ। ক্যাপশনে লিখেছেন, ‘AI নয়। নতুন সিনেমার লুক। পরিচালক দুলাল দের ‘ফাঁদ’।’ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও এই ছবির প্রেক্ষাপটে পলিটিক্যাল ড্রামা। তাই সেখানে পুলিশের চরিত্রে কুণালের লুক ঘিরে আগ্রহ বাড়ছে। শনিবার লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে লুক সেট হয়। সেই ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা।

‘ফাঁদ’ সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা।

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

রাজনীতির ময়দানের পাশাপাশি খেলাধুলা থেকে সাংস্কৃতিক চর্চা সবেতেই কুণালের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে বরাবর খবরের শিরোনামে রাখে। যেকোনও বিতর্কে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে নিজের দলের হয়ে যেভাবে যুক্তি সাজিয়ে তোলেন তিনি, তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একদিকে কলমের ধার অন্যদিকে রাজনীতির দায়িত্বভার অনায়াসে ব্যালেন্স করেন কুণাল। অভিনেতা হিসেবে তৃতীয় ছবিতে তিনি পুলিশ অফিসার হয়ে ‘ফাঁদ’ পাতবেন নাকি তাতে ধরা দেবেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...