Tuesday, April 7, 2026

সুখবর: দুর্গাপুজো কার্নিভালে বাধা হবে না বৃষ্টি

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শেষলগ্নে আজ তিলোত্তমার রাজপথে মেগা কার্নিভাল। এবার যা চতুর্থবর্ষে পা দিতে চলেছে। গত তিন বছর দারুণ সাফল্য ও জনপ্রিয়তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ রেড রোডে এই কার্নিভাল আয়োজন করেছে। এবারও কার্নিভালকে মেগা হিট করাতে তৎপর রাজ্য সরকার। তবে আশঙ্কা ছিল বৃষ্টি নিয়ে। কিন্তু বঙ্গবাসীকে সু-খবর শুনিয়েছে হাওয়া অফিস। দুর্গাপুজো কার্নিভালে বৃষ্টির সম্ভবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ শক্তি হারাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও বৃষ্টি নামানোর মতো ক্ষমতা নেই সেটির। এর ফলে আজ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ-সহ সারা রাজ্যেই আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, কলকাতা-সহ সারা রাজ্যেই কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। মৌসুমি বায়ু এখনও উপস্থিত থাকায় কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা জনজীবনে খুব একটা প্রভাব ফেলার মতো নয় বলে মনে করেন তিনি।

দুর্গাপুজোর আগেই এবার আবহাওয়া অফিস জানিয়েছিল, পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে। নবমী-দশমীতে বাড়বে বৃষ্টির প্রকোপ। পুজোর দিনগুলিতে রাজ্যের নানা জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে পুজো শেষে একাদশীর দিন কলকাতা ও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে অংশগ্রহণকারী ও আয়োজক ও আগ্রহী বঙ্গবাসীকে আবহাওয়ার এই পূর্বাভাস স্বস্তি দেবে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...