Thursday, June 25, 2026

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে থাকা আইপিএল-এর (IPL 2026) সূচি এবার দ্রুত নির্ধারণ ও ঘোষণা করতে পারবে বিসিসিআই (BCCI), জানালেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla)। যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন সেগুলি যে খেলার সূচির জন্য গুরুত্বপূর্ণ, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

সম্প্রতি বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনসহ ২০ ম্যাচের সূচি ঘোষণা করেছিল। চিন্নস্বামীতে উদ্বোধনী ম্যাচ রেখে ১০টি আইপিএল দলের প্রথম একাধিক ম্যাচের ভেন্যু ও দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে সব সূচিই ১২ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন ১৫ এপ্রিলের পর থেকে বিধানসভা নির্বাচনগুলি আয়োজিত হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে ১৫ এপ্রিলের আগে পর্যন্ত সূচি ঘোষিত হয়। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই পরবর্তী সূচি ঘোষিত হবে, এমনটাও জানিয়ে দিয়েছিলেন সাইকিয়া।

আরও পড়ুন : IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

রবিবার নির্বাচন ঘোষণার আগে রাজীব শুক্লা (Rajiv Shukla) জানালেন, রবিবার ভোট ঘোষণা হয়ে যাওয়া খেলার জগতের জন্য অত্যন্ত লাভজনক। এবার আইপিএলের (IPL 2026) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা সম্ভব হবে। সেই সঙ্গে তিনি জানান, যে পাঁচ রাজ্যে নির্বাচন হতে চলেছে সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত পর্যায়ের হবে। এবার বিসিসিআই খেলার ময়দানের গুরুত্ব ও সেখানকার নির্বাচনের পরিবেশ অনুযায়ী বাকি সূচি ঘোষণা করবে, এমনটাই প্রত্যাশা রাজ্যগুলির প্রশাসন ও আইপিএল দর্শকদের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...