Sunday, June 14, 2026

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

Date:

Share post:

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী নিজে। বিজেপি (BJP) কর্মীর সমর্থকেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা করেছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করার কারণে স্বতঃপ্রণোদিত মামলার রুজু করে তদন্তে শুরু করে কলকাতা পুলিশ (Kolkata Police)। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্তত ৩ জন সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গেছে। শনিবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে আরও পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুলে তৃণমূল এবং বিজেপির দু’দলের তরফেই অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলায় নির্বাচনের আগে ডেইলি প্যাসেঞ্জারি করতে শনিবার কলকাতায় আসেন দেশের প্রধানমন্ত্রী। ব্রিগেডে তাঁর সভায় যোগ দেওয়ার জন্য উত্তর কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা মিছিল করে যাচ্ছিলেন। অনেকে বাসে করেও যান। তৃণমূলের অভিযোগ, বাস থেকে বিজেপির কর্মী-সমর্থকরা নেমে মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। বাড়ির জানালার কাচ ভাঙা হয়, ক্ষতিগ্রস্ত হয় দরজাও। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। দু পক্ষের কর্মী সমর্থকরাও আহত হয়েছেন বলে খবর মেলে। পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শশী নিজে। বিকেলে আক্রান্তদের নিয়ে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকও করেন মন্ত্রী। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত ৬ অফিসার চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু দুজন এখনও চিকিৎসাধীন। শনিবার দুপুরের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (DC Central Indira Mukherjee) সন্ধ্যায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের থেকে প্রাপ্ত ভিডিওর ভিত্তিতে গ্রেফতারি বলে জানা যাচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...