Thursday, June 25, 2026

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

Date:

Share post:

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার ১৪তম পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা করল বিদেশ মন্ত্রক। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলে এবার জানাল তারা। পাসপোর্ট (Passport) কেবলমাত্র ‘ট্রাভেল ডকুমেন্ট’, অর্থাৎ ভ্রমণের নথি- নাগরিকত্বের প্রমাণপত্র (Citizenship Proof) নয়। কিন্তু নিয়মানুযায়ী, শুধুমাত্র নাগরিকরাই ভারতের পাসপোর্ট পান। সেক্ষেত্রে কেন পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না? তা নিয়ে উঠছে প্রশ্ন।

গত বছরই ভারতে চিপ নির্ভর পাসপোর্টের সূচনা ঘটে। বুধবার বিবৃতি দিতে গিয়ে বিদেশমন্ত্রকের আধিকারিক জানান, পাসপোর্ট একটি ভ্রমণ নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বিদেশে থাকাকালীন ভারতীয়দের জাতিগত পরিচয়ের সাক্ষ্য বহন করে। তাঁর কথায়, বিভিন্ন সরকারি সংস্থার নথির উপর ভিত্তি করে অনেক ঝেড়েবেছেই পাসপোর্ট ইস্যু করা হয়। এদিকে সম্প্রতি SIR-এও পাসপোর্টকে অন্যতম নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, এখন হঠাৎ করে বাদ গেল কেন? উঠছে প্রশ্ন।

পাসপোর্টকে নাগরিকত্বের নথি না বলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, “বিদেশমন্ত্রক বলছে, পাসপোর্ট (Passport) নাগরিকত্বের নথি নয়। সুপ্রিম কোর্ট বলছে, আধার নাগরিকত্বের নথি নয়, ভোটার কার্ডও নাগরিকত্বের নথি নয়! বিজেপি-র কার্ড বা কাগজই হয়ত এখন একমাত্র প্রমাণ!”

গীতিকার তথা কবি জাভেদ আখতার (Javed Aktar) সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বিদেশমন্ত্রক বলছে পাসপোর্ট ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। সত্যিই? তাহলে কি ভারতীয় নাগরিক নয় জেনেও কিছু লোককে পাসপোর্ট দেওয়া হচ্ছে? অদ্ভুত ব্যাপার”।

নতুন চিপ নির্ভর পাসপোর্ট সংগ্রহের জন্য এদিন নাগরিকদের উৎসাহিত করে বিদেশ মন্ত্রক। জানানো হয় এখনও পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...