বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। শোকপ্রকাশ ভারতীয় বিনোদন জগতের কলাকুশলীদের।
Sponsored

১৯৭০-৮০ সময়কালে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিত হয়েছিলেন মধু।১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ (Hero) ছবির বিখ্যাত গান ‘লম্বি জুদাই’ (Lambi Judai) গান মনে পড়লেই তাঁর চেহারা চোখের সামনে ভেসে ওঠে। এই গানটাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ছোট বড় সব ধরনের চরিত্রকে খুব সাবলীলভাবে পর্দায় তুলে ধরতেন তিনি। মধুর (Madhu Malhotra)অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য, ‘সত্তে পে সত্তা’ (Satte Pe Satta), ‘করজ’ (Karz), ‘রিশতা কাগজ কা’ (Rishta Kagaz Ka), ‘বিশ্বনাথ’ (Vishwanath) ইত্যাদি। সব সময় হয়তো তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেননি, কিন্তু পর্দায় তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ১৩ মার্চ মুম্বইয়ে তাঁর মৃত্যু হলেও রবিবার সকালে সে খবর প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন বলিউডের শিল্পীরা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
4d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
5d ago





