Tuesday, April 7, 2026

শুক্রবার আসছেন চিনা প্রেসিডেন্ট, বাণিজ্যের শিকল খুলতে মরিয়া দিল্লি

Date:

Share post:

শুক্রবার দুপুরে ভারতে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিংফিং। কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি, এবং পাকিস্তানের ক্রমাগত প্ররোচনার মাঝে নরেন্দ্র মোদি- জিংফিংয়ের এই বৈঠক সব অর্থেই গুরুত্বপূর্ণ। কাল, শনিবার সকালে চেন্নাইয়ের মল্লপূরমে তাজ ফিশারম্যান্স কোভ রিসর্টে দুই নেতার শীর্ষ বৈঠক। শীর্ষ বৈঠকের পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক চিনা কমিউনিস্ট পার্টির দুই নেতা ইয়াং জিয়েচি ও ওয়াং ই’র।

প্রশ্ন হচ্ছে ভারত এই আলোচনায় কোন বিষয়ের উপর জোর দেবে। পিএমও সূত্রের খবর, প্রাথমিকভাবে ভারতের টার্গেট বেজিংয়ের সঙ্গে বানিজ্য ঘাটতি মিটিয়ে তাকে আরও চাঙ্গা করা। এই ঘাটতি এই মুহূর্তে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চিনের বাজার ভারতীয় পণ্যের জন্য খুলে দিতে অনুরোধ থাকবে নয়াদিল্লির তরফে। এ প্রশ্নে ভারত সব রকমের সহযোগিতার আশ্বাস দেবে। সেইসঙ্গে চিন-মার্কিন বানিজ্য যুদ্ধের ছোঁয়া ভারতকে কতখানি ‘আক্রান্ত’ করবে, সেই বিষয়টিও আলোচনায় বুঝে নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে সাহায্য চাওয়া হবে। এবং অবশ্যই নিয়ন্ত্রণরেখাকে উত্তেজনামুক্ত রাখতে পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দেওয়া হবে। ২৬ বছর আগে এ নিয়ে আলোচনা শুরু হলেও তা কখনই বাস্তবে রূপায়িত হয়নি।

ভারতে আসার আগেই চিনা প্রেসিডেন্ট বৈঠক করেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। বৈঠক শেষে জিংফিংয়ের বক্তব্য ভারতকে যথেষ্ট অস্বস্তিতে রেখেছে। তিনি বলেন, পাকিস্তান যেগুলি মূল বিষয় বলে মনে করছে, সে বিষয়ে চিনও একমত। নজর রাখা হচ্ছে কাশ্মীরেও। মোদি এ ব্যাপারে পরিস্কার ভাষায় জানিয়ে দিতে চান, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কারওর নাক গলানো বরদাস্ত করা হবে না। পাকিস্তান এ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি করতে চাইলে ভারত তা মেনে নেবে না। পাশাপাশি জিংপিংকে বোঝানো হবে, কেন ভারত ৩৭০ ধারা বিলোপ করেছে।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...