Monday, April 13, 2026

সানির পর ভারতের দ্বিতীয় কেউ ডনের রেকর্ড ভাঙলেন

Date:

Share post:

সেটা ছিল ১৯৮৩-র অক্টোবর, ফিরোজ শাহ কোটলা। ডনের ২৯টি সেঞ্চুরির মাইল স্টোন ছুঁয়েছিলেন সুনীল মনোহর গাভাসকার। তার ৪০ দিন পর ৩০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড চেন্নাইতে করার পর খোদ ডন বলেছিলেন, সানি হলেন পৃথিবীর সর্বকালের সেরা ওপেনার, ক্রিকেটের অলঙ্কার। তারপর ৩৬ বছর পেরিয়ে গেলেও কেউই নতুন করে ডনের রেকর্ড ভাঙতে পারেননি। ভাঙল পুণেতে। ভাঙলেন বিরাট কোহলি। গাভাসকারের উত্তরসূরী। ডন বেঁচে থাকলে পৃথিবী সেরা ব্যাটসম্যানের এই কৃতিত্বকে কীভাবে বর্ণনা করতেন, কিংবা নেভিল কাডার্স!

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৩ রানে অপরাজিত অবস্থায় খেলতে নামেন কোহলি। চা পানের বিরতির এক ঘন্টা পেরিয়ে জাদেজা ৯১ রানে আউট হওয়ার পর ৬০১ রানে ভারত যখন ইনিংস ডিক্লেয়ার করল তখনও প্রোটিয়রা তাঁকে আউট করতে পারেননি। অপরাজিত ২৫৪। তার আগে ১৫০ রান করতেই ভাঙলেন ডনকে। অধিনায়ক হিসাবে এটি বিরাটের নবম ১৫০ রানের বেশি ইনিংস। ডনের ছিল ৮টি। তালিকায় পরের ব্যাটসম্যানদের নামও জেনে রাখুন, মিচেল ক্লার্ক, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা, গ্রেম স্মিথ। প্রত্যেকেরই সাতটি। কোথায় থামবেন কোহলি তা তিনিই বলতে পারবেন।

আরও পড়ুন-শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি  আহমেদ

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...