Thursday, June 11, 2026

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে হচ্ছে না, দাবি ভারতীর

Date:

Share post:

এখন বিজেপি নেত্রী হলেও একটা সময় তিনি ছিলেন দুঁদে আইপিএস অফিসার। তাই পুলিশে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে, জিয়াগঞ্জ হত্যাকাণ্ড কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক কারণেই। এমনটাই দাবি ভারতী ঘোষের।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলেই পুলিশ প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। কেন পুলিশ কুকুর ডাকা হয়নি? কেন আততায়ীর খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়নি? প্রশ্ন তোলেন ভারতী।

তিনি বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে। একের পর এক খুন হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। আর যারা এই কাণ্ড ঘটাচ্ছে, তারা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন – জিয়াগঞ্জকাণ্ডে ধনকড়ের পাশে তথাগত

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan)ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ প্রতিবাদ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...