Saturday, April 11, 2026

” রাজের দায়িত্ব নিও, আর পেটেরটা আমার কাছে থাকবে”, কেন লিখলেন বিউটি?

Date:

Share post:

জিয়াগঞ্জ হত্যামামলায় নিহত দম্পতির সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট ইঙ্গিত মিলল। একটি চিঠির অংশ,” আর্যের( বন্ধুঅঙ্গন) দায়িত্বটা পারলে নিও। আর পেটে যেটা আছে সেটা আমার কাছে থাকবে।”

প্রশ্ন, স্বামী বন্ধুপ্রকাশকে কেন একথা লিখেছিলেন বিউটি? তাহলে কি পেটের সন্তানকে ঘিরে অশান্তি চলছিল? কেন চলছিল?

সঙ্গে আরও প্রশ্ন, রামপুরহাটের বাসিন্দা শৌভিক বণিক কে? সে কেন পলাতক? পুলিশ তাকে মরিয়া হয়ে খুঁজছে কেন? তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও ঠিক কী ধরণের সম্পর্ক ছিল এদের?

এখনও পর্যন্ত তদন্তে যা ইঙ্গিত:
প্রকাশের আরএসএস যোগ এতটাই ক্ষীণ যে তার জন্য এই নৃশংস খুন হতে পারে না।

প্রকাশ শিক্ষকতা ছাড়াও বিকল্প আয়ের চেষ্টা করতেন। সেই সূত্রে কয়েকজনের সঙ্গে আর্থিক লেনদেন থাকতে পারে।

টাকার চাপ এবং সম্পর্কজনিত কারণ থেকে খুনের সম্ভাবনা প্রবল।

পুলিশ তদন্ত চালাচ্ছে। চারজনকে আটক করে জেরা করা হচ্ছে। শৌভিককে পেলে জট খুলতে পারে। এর পিছনে সুপারি কিলারের ভূমিকাও থাকতে পারে।

তবে বিউটির গর্ভস্থ সন্তান এ বিষয়ে গুরুত্বপূর্ণ ছিল, তার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...