Sunday, June 28, 2026

ইমরানের চেষ্টা জলে গেল, মোদি-শি বৈঠকে উঠল না কাশ্মীর

Date:

Share post:

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একদফা বেইজ্জতির পর বেজিং সফরে গিয়ে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ইমরান খান। 370 ধারা রদ ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু নিয়ে শি জিনপিং যাতে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রশ্ন তোলেন, তা নিয়ে পাক প্রধানমন্ত্রী সর্বশক্তিতে চেষ্টা করেন। বেজিংয়ের সঙ্গে পাক যৌথ বিবৃতিতে কাশ্মীরের উল্লেখ থাকলেও দিল্লি কড়াভাবে বুঝিয়ে দেয়, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে সেখানে 370 ধারা বাতিল নিয়ে অন্য দেশকে ব্যাখ্যা দেওয়ার প্রশ্নই নেই। ভারতের দৃঢ় অবস্থানের পর দেখা গেল, মমল্লাপুরমের বৈঠকে কাশ্মীর নিয়ে কোনও উচ্চবাচ্যই করেননি চিনের প্রেসিডেন্ট। সৌহার্দ্য ও আতিথেয়তার উষ্ণ আবহে মোড়া দুই রাষ্ট্রপ্রধানের একান্ত বৈঠক বা দ্বিপাক্ষিক আলোচনা, কোথাওই জায়গা পায়নি কাশ্মীর। ফলে মাঠে মারা গেল ইমরানের যাবতীয় অপচেষ্টা।

আরও পড়ুন – মমল্লাপুরম বৈঠক নিয়ে কী বললেন মোদি?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...