Tuesday, June 23, 2026

মেরি কমের ব্যর্থতা ভুলিয়ে ফাইনালে ভারতের মঞ্জু

Date:

Share post:

মেরি কম পারেননি, পারলেন হরিয়ানার মঞ্জু রানি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস তৈরির পথে তিনি। ১৮ বছর পর তিনিই প্রথম মহিলা বক্সার, যিনি অভিষেক টুর্নামেন্টেই ফাইনালে উঠলেন। ৪৮ কেজি বিভাগে ফাইনালে ওঠার পথে ৪-১ ব্যবধানে মঞ্জু হারালেন তাইল্যান্ডের চুথামাত রকসাতকে। জিতলেন প্রতিপক্ষকে পর্যুদস্ত করে। রকসাত এর আগে বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ জেতেন। আর মঞ্জু হরিয়ানার বক্সার হলেও পাঞ্জাবের প্রতিনিধিত্ব করে এসেছেন। জাতীয় চ্যাম্পিয়ান হয়েই জাতীয় শিবির। রুপো নিশ্চিত হলেও মঞ্জু এখন মাছের চোখের মতো সোনাই দেখছেন। জিতলে সেটাও হবে বিশ্বরেকর্ড।


আরও পড়ুন – ব্রোঞ্জ পেলেও সেমিতে হারের পর ক্ষুব্ধ মেরি

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...