Saturday, June 27, 2026

জিয়াগঞ্জ নিয়ে রাজনীতি চলছেই, শৌভিক গ্রেফতারেই রহস্য উন্মোচন!

Date:

Share post:

স্ত্রী-পুত্র সহ জিয়াগঞ্জের শিক্ষক বন্ধুপ্রকাশ পালের রহস্য মৃত্যুতে রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। মুখ খুলে অভিনেত্রী অপর্ণা সেন বলেছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী-পুত্র সহ কুপিয়ে খুন। যে রাজনীতির মানুষই হোন না কেন, এই ঘটনা আমাদের লজ্জা। মুখ্যমন্ত্রী আপনি গোটা রাজ্যের। খুনিদের সাজা দিন। সব রাজ্যবাসীর নিরাপত্তার দায় আপনার।

মৃতের দাদার বক্তব্য, ভাই আরএসএস করতেন না। তবে তাদের চাঁদা দিতেন। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, বন্ধুপ্রকাশ ছোট থেকেই আরএসএস করতেন। বিজেপির সমর্থক ছিলেন। যদিও স্থানীয় আরএসএস নেতাদের বক্তব্য, বন্ধুপ্রকাশ তাদের কর্মী হলেও এই ঘটনায় কোনও রাজনীতি নেই। বিজেপি অবশ্য নিজেদের দাবিতে অনড় থেকে আজ গান্ধী মূর্তির তলায় অবস্থানে বসছে। তাদের বক্তব্য, পুজোর মধ্যেও খুনের রাজনীতি চলছে। নাদিয়ায় ২জন, বীরভূমে ১জন কর্মী খুন হয়েছেন। তারপর জিয়াগঞ্জের ঘটনা। অবস্থানে দিলীপ ঘোষও থাকবেন।

খুনের ঘটনায় সিআইডি তদন্তে নেমেছে। নবান্নের বক্তব্য, খুনের পিছনে রাজনীতির রঙ মেলেনি। অন্যদিকে পুলিশ জিয়াগঞ্জে ৪জনকে আটক করেছে। পুলিশ খুঁজছে শৌভিক বণিক নামে রামপুরহাটের এক যুবককে। তার খোঁজ মেলেনি বাড়িতে। মাস চারেক আগে সিউড়িতে বাড়ি ভাড়া নেয় ওই যুবক। ঝাড়খণ্ডের একটি স্কুলে শিক্ষকতা করেন বলে সে পাড়ায় জানিয়েছিল। বৃহিস্পতিবারের পর তার আর খোঁজ মেলেনি। শৌভিকই কী তুরূপের তাস? এই মুহূর্তে পুলিশের ধারণা অনেকটা সেই রকমই।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...