Saturday, April 11, 2026

যা মনে হচ্ছে তার চেয়েও খারাপ পরিস্থিতি ভারতের অর্থনীতির! রাজন

Date:

Share post:

রাজকোষ ঘাটতি দিয়ে বোঝা যাবে না ভারতের অর্থনীতির হাল। বাস্তবে হাল আরও শোচনীয়। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির হাল আর কিছুদিনের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হবে। বক্তা আর কেউ নন, দেশের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে একটি আলোচনাসভায় এ কথা বলেছেন তিনি।

রাজন তথ্য দিতে গিয়ে বলেন, ২০১৬-এ ত্রৈমাসিক বিকাশের হার ছিল ৯%, ২০১৯-এর প্রথম তিন মাসে তা ৫% হয়, পরের তিন মাসে ৫.৩%, বর্তমানে -১.১%। রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল চলতি আর্থিক বছরে আর্থিক বিকাশ হবে ৬.৮%। এখন বলা হচ্ছে ৬.১%-এর বেশি সম্ভব নয়। কেন এমন হয়েছে? রাজনের বক্তব্য, দেশের অর্থনীতির নানা ক্ষেত্রে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। কিছু দুর্বলতা আছে। কিন্তু তা দূর করতে সচেষ্ট হয়নি সরকার। সেই সঙ্গে বিকাশের নতুন পথ খুঁজতেও ব্যর্থ হয়েছে অর্থনীতি। যার জেরে বেহাল অবস্থা কাটছে না, বরং খারাপ হচ্ছে প্রতিদিন।

আরও পড়ুন – চিন-ভারত কূটনৈতিক সম্পর্কের 70 বছর নিয়ে কী বললেন শি?

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...