Tuesday, June 23, 2026

মোদির পরামর্শ না শোনা ভুল হয়েছে, শেষপর্যন্ত মেনে নিলেন চন্দ্রবাবু

Date:

Share post:

বহু বিলম্বে বোধোদয় ! কার্যত সব হারানোর পর চৈতন্য হয়েছে।

গত বছর বিজেপির ঘর ছেড়েছিলেন চন্দ্রবাবু নাইডু। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা বুঝতে পারলেন এখন।
লোকসভা তথা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল করেছে নাইডুর TDP বা তেলুগু দেশম পার্টি। এতদিন পর নাইডু অবশেষে স্বীকার করলেন, বিজেপির সঙ্গ ছাড়া তাঁর ভুল হয়েছিল।

ভোটের মুখে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি তুলে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ছাড়েন চন্দ্রবাবু। জোট ছাড়ার পর দেশজুড়ে বিজেপি-বিরোধিতার কথাই বলে গিয়েছেন নাইডু।
নিজেকে মোদির পাল্টা মুখ হিসাবে তুলে ধরতেও চেষ্টার কসুর করেননি।

জাতীয় স্তরে বিজেপি-বিরোধী মহাজোট গড়ার চেষ্টাও চালান তিনি।এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগও ঘনিষ্ঠ হয়। কিন্তু, কিছুই ক্লিক করেনি। লোকসভা এবং রাজ্য বিধানসভা, দুই নির্বাচনেই সাফ হয়ে গিয়েছে TDP এবং চন্দ্রবাবু। লোকসভায় তাঁর দল পেয়েছে তিন আসন। অন্ধ্রপ্রদেশ বিধানসভায় TDP-র প্রাপ্তি 23 আসন।

জাতীয়স্তরের ইংরেজি সংবাদমাধ্যমের দাবি, বিশাখাপত্তনমে দলের নির্বাচনী ফলাফল পর্যালোচনা বৈঠকে চন্দ্রবাবু বলেছেন, “আমরা অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলাম। সেই সিদ্ধান্ত আমাদের বিরাট ক্ষতি করেছে। আমরা যে শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই নয়, রাজনৈতিকভাবেও রাজ্য এবং লোকসভায় ক্ষমতা হারিয়েছে টিডিপি।” তিনি বলেন, নরেন্দ্র মোদি তাঁকে সাবধানও করেছিলেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে NDA না ছাড়ার পরামর্শও দেন মোদি। কিন্তু, সেসব শোনেননি নাইডু। কংগ্রেসের সঙ্গে জোট করার সিদ্ধান্তও যে ভুল ছিল, এদিন তাও স্বীকার করেছেন TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

আরও পড়ুন-রাজ্যজুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রার ঘোষণা দিলীপ ঘোষের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...