Monday, June 22, 2026

যুবককে পিটিয়ে খুন হাওড়ায়

Date:

Share post:

আইন করেও গণপ্রহারে মৃত্যু আটকানো যাচ্ছে না। ফের গণপিটুনিতে মৃত্যু, এবার হাওড়ার মালিপাঁচঘড়ায়। চোর সন্দেহে গাছে বেঁধে পেটানোর জেরে মৃত্যু হয় যুবকের। তার পরিচয় জানা যায়নি। উদেশ্যহীনভাবে ঘোরাফেরা করার কারণেই তাকে গণপ্রহার করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে আটক করা হয়েছে। রবিবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর যায়। ময়না তদন্তে গণপিটুনির চিহ্ন পরিস্কার। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে কম করে ৫-৬জন গণপিটুনিতে যুক্ত ছিল। গাছে বেঁধে যুবককে মারা হয়। ঘটনাস্থলে একটি গুদাম ছিল। অনুমান, অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...