মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক গজল সন্ধ্যার (Ghazal Night) বিশেষ আসর। উপলক্ষ ছিল শিল্পীর সঙ্গীত জীবনের গৌরবময় ৫০ বছর পূর্তি। 'বেঙ্গল ওয়েব সলিউশন'-এর আয়োজনে, 'বোরোলিন' ও 'খুকুমণি'র সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক মায়াবী মেহফিলে। অনুষ্ঠানের শুরুতে বোরোলিনের পক্ষে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনসূয়া চৌধুরী এবং খুকুমণির পক্ষে অরিত্র রায়চৌধুরী পদ্মশ্রী হরিহরণকে বিশেষ সম্মাননা জানান।
দীর্ঘ পাঁচ দশক আগে গজল দিয়েই সঙ্গীত জীবন শুরু করেছিলেন হরিহরণ। পরবর্তীকালে হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে প্লে-ব্যাক করে বিপুল জনপ্রিয় হন। জাতীয় পুরস্কারে ভূষিত হন। আশা ভোঁসলের সুরে তাঁর গজল অ্যালবাম 'সুকুন' থেকে শুরু করে 'গুলফাম', 'কাশ', 'হালকা নশা' বা 'জশন'-এর মতো ৩০টিরও বেশি সফল গজল অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। আরও পড়ুন: লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫
Sponsored

এদিনের অনুষ্ঠানে কলকাতার শ্রোতাদের জন্য ছিল এক অনন্য সুযোগ। সুর আর কথার জাদুতে প্রেম, বিরহ ও মানবিক অনুভূতিগুলোকে নজরুল মঞ্চের মঞ্চে জীবন্ত করে তোলেন শিল্পী। ঘন্টার পর ঘন্টা চলা এই মেহফিলে শ্রোতারা বুঁদ হয়ে রইলেন হরিহরণের কণ্ঠের স্নিগ্ধতায়। এদিনের উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল, 'কাশ অ্যায়সা কোই মন্জর হোতা', 'ইঁয়াদে', 'পিয়া মোরা ক্যায়সা অভিমান'। এছাড়াও চলচ্চিত্রের জনপ্রিয় গান 'রোজা জানেমন' এবং 'তুহি রে'।
কলকাতার শ্রোতাদের প্রশংসা করে আবেগপ্রবণ হরিহরণ বলেন, "কলকাতা হল সঙ্গীতের শহর, গান সমঝদারদের শহর। এখানে বারে বারে ফিরে এসে গান পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে।" হাততালি আর 'ওয়াহ্ ওয়াহ্' ধ্বনিতে ভরা নজরুল মঞ্চ আরও একবার প্রমাণ করল, শাস্ত্রীয় ঘরানার গজল আজও চিরন্তন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
