Monday, April 6, 2026

বাবাকে নৃশংসভাবে খুন করে মায়ের ওপর অত্যাচারের প্রতিশোধ নাবালক ছেলের! তারপর?

Date:

Share post:

চোখের সামনে দিনের পর দিন মায়ের ওপর অমানসিক অত্যাচার। আর সহ্য করতে না পেরে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার ”অত্যাচারী” বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে, পাথর দিয়ে থেঁতলে খুন করলো নাবালক ছেলে। পরে থানায় এসে আত্মসমর্পণ। ঘটনা রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার। মৃত ব্যক্তির নাম নুরুল আলি তরফদার। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ। চলছে নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ।

রবিবার ভোর-রাত সাড়ে তিনটে নাগাদ রাজারহাট থানায় এসে হাজির হয় এক নাবালক। সে জানায়, তার বাবাকে খুন করেছে। এই কথা শুনে প্রথমে হতবাক হয়ে যায় পুলিশ।মিথ্যা কথা বলছে কিনা, তার জন্য তার হাত দেখা হয়। দেখা যায় তার হাতে রক্তের দাগ। এর পরই রাজারহাট থানার পুলিশ ছেলেকে নিয়ে তার বাড়িতে যায়। দেখা যায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রক্তে মাখা বাবার নিথর দেহ। পাশ থেকে উদ্ধার একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর। রাজারহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...