Thursday, June 11, 2026

জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানাতে এসে ছেলের সামনেই বাবার হাতে খুন মা

Date:

Share post:

প্রায় পনেরো বছর আগে মহেশতলার মেমান পুরের বাসিন্দা শিবু কর্মকারের(৪৩) সঙ্গে বজবজ কালীকাপুরের বাসিন্দা মধুমিতার(২৮) বিয়ে হয়েছিল। তাঁদের বছর দশেকের এক পুত্রসন্তানও রয়েছে।

জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে মধুমিতা এবং শিবুর মধ্যে পারিবারিক কিছু সমস্যা হচ্ছিল, যে সমস্যার জন্য মধুমিতা বাপের বাড়িতেই থাকতেন। শনিবার মধুমিতা এবং শিবুর একমাত্র ছেলে ইমনের(১০) জন্মদিন ছিল, সেই জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য মধুমিতা তাঁর বোনকে নিয়ে মেমানপুরের বাড়িতে এসেছিলেন।

এরপর সামান্য তর্কাতর্কি হয়। প্রথম অবস্থায় শিবু তাঁদের ঘরে ঢুকতে দেয়নি। এরপর মধুমিতা তাঁর বোনকে নিয়ে মহেশতলা থানায় যান এবং একটি জিডি করে ফের ছেলের টানে ফিরে আসেন স্বামীর ঘরে ছেলে ইমনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর ঠিক তখনই শিবু একটি চপার নিয়ে স্ত্রী মধুমিতাকে ছেলের সামনেই কোপাতে শুরু করে।

চেঁচামিচিতে ঘটনাস্থলে পাড়ার লোকজন জড়ো হয়ে গেলে শিবু তার ছেলেকে নিয়ে পালাবার চেষ্টা করে। কিন্তু সেই সময় খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ চলে আসায় শিবু ধরা পড়ে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, পাড়ার লোকজন মধুমিতারকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ছেলে ইমনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পাড়াপড়শি।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...