Monday, April 6, 2026

টিম কোহলির আর এক রেকর্ড

Date:

Share post:

আর একটি রেকর্ড টিম কোহলির। দেশের মাটিতে টানা সিরিজ জয়ের রেকর্ড। কোহলিরা জিতলেন টানা ১১টি সিরিজ। এর আগে রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার। তারা জিতেছিল টানা ১০টি সিরিজ। ভেঙে গেল সেই রেকর্ড। রেকর্ড তৈরি করে বিরাট বললেন, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সকলে জানে কার কী ভূমিকা। দু’ ইনিংসে ২০টি উইকেট নেওয়ার প্রয়োজন। বুমরা নেই। অথচ আমাদের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, সুযোগের সদব্যবহার করার জন্য সকলে মুখিয়ে আছে। ঊমেশ ফের নিজেকে প্রমাণ করল। এবং অশ্বিন। সেইসঙ্গে অবশ্যই বলতে হবে ঋদ্ধিমানের কথা। দুর্দান্ত টিম এফোর্ট। রাঁচিতেও এই ধারাবাহিকতা থাকবে বলে আশা করছি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...