Wednesday, June 17, 2026

নয়া ইতিহাস, বিসিসিআই ওয়েব সাইটে উঠে গেল সৌরভের নাম

Date:

Share post:

বিসিসিআইয়ের ওয়েবসাইটে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নাম উঠে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব হিসাবে জয় শাহর নাম। মাত্র দশ ঘন্টার তফাতে আমূল বদলে গেল বোর্ডের পরিস্থিতি। বোর্ডের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বোর্ড প্রেসিডেন্টের পদে বসছেন। বোর্ডের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। তবে ২০১৪ সালে বিশেষ পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন। সেটা ছিল স্টপ গ্যাপ। নির্বাচিত বা সর্বসম্মত প্রেসিডেন্ট ছিলেন না। আর মেয়াদও ছিল ৬ মাসের সামান্য কিছু কম সময়। সে হিসাবে আর এক নতুন ইতিহাস তৈরির পথে বাংলার মহারাজ।

আর বাংলার কাছে গর্বের বিষয় জগমোহন ডালমিয়ার পর আর এক বাঙালি বোর্ডের শীর্ষে। ডালমিয়া ২০০১ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন। ২০১৩ সালে অন্তর্বর্তীকালীন সভাপতি। ২০১৫ তে ফের নির্বাচিত হলেও হঠাৎ প্রয়াত হন ডালমিয়া। তাঁর মৃত্যুর পর ক্রিকেট প্রশাসনে আসেন সৌরভ। প্রথমেই সর্বসম্মত সিএবি প্রেসিডেন্ট। গত মাসে দ্বিতীয়বারের জন্য সিএবির দায়িত্ব পান। তার মাঝেই ভারতীয় বোর্ডের দায়িত্বে। মহারাজকীয় বিপ্লব এবার ভারতের ক্রিকেট প্রশাসনে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...