Thursday, March 19, 2026

মহারাজের কাছে বাংলার পাপালিই সেরা উইকেটকিপার

Date:

Share post:

ভারতের অন্যতম সেরা উইকেটকিপার হলেন ঋদ্ধিমান সাহা। বিসিসিআইয়ের নয়া প্রেসিডেন্ট হওয়ার পর শহরে ফিরে এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার মধ্যরাতে তাঁর প্রেসিডেন্ট হওয়ার কথা চূড়ান্ত হয়। তারপর থেকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে নিয়ে রীতিমতো উত্তাল ক্রিকেটমহল। সৌরভ প্রেসিডেন্ট হওয়ায় বাংলার ক্রিকেটের উন্নতি আরও হবে কিনা এই প্রশ্নের উত্তরে মহারাজ জানিয়ে দেন যে, বাংলা থেকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে দুই রত্ন রয়েছে। প্রথমজন ঋদ্ধিমান সাহা এবং দ্বিতীয়জন মহম্মদ শামি। আর বর্তমানে ভারতের সেরা উইকেটকিপার ঋদ্ধি, এমনটাই দাবি করেছেন তিনি।

ঋদ্ধি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘গত কয়েক মাস মাঠের বাইরে ছিল ঋদ্ধি। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরে এসে ও যেভাবে কামব্যাক করেছে, তা প্রশংসার দাবি রাখে। ওকে আমি বর্তমানে অন্যতম সেরা উইকেকিপার হিসেবে মনে করি।’ তবে এর পাশাপাশি ঋদ্ধির ব্যাটে রান নেই এবং সেদিকে বাংলার পাপালির নজর দেওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন সৌরভ।

spot_img

Related articles

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...