Sunday, June 14, 2026

এবার ধর্ম পরিবর্তন করতে চান মায়াবতী!

Date:

Share post:

ধর্ম পরিবর্তনের পথে মায়াবতী। উপযুক্ত সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। নাগপুরের এক জনসভায় এ কথা ঘোষণা করেছেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী।

BSP নেত্রী মায়াবতী জানিয়েছেন, মৃত্যুর আগে দেশের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর ধর্ম বদল করেছিলেন। এবার বাবাসাহেবের সেই পথ অনুসরণ করতে চান তিনি।
মায়াবতী জানিয়েছেন, তিনি বৌদ্ধধর্মে দীক্ষা নিতে চান। কিন্তু তা তিনি করবেন উপযুক্ত সময়ে। শুধু তিনিই নন, বড় সংখ্যায় সাধারণ মানুষই তাদের ধর্ম পরিবর্তন করবেন। এদিন ভোট প্রচারে এসে এসব কথাই বললেন দলিত সম্প্রদায়ের নেত্রী মায়াবতী। প্রসঙ্গত নাগপুরেই RSS-এর সদর দফতর। রাজনৈতিক মহলের বক্তব্য, মায়াবতীর এই মন্তব্য কার্যত RSS-কেই কটাক্ষ করে। মায়াবতী বলেছেন,বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করবেন, তখন এই ধর্মান্তরের কাজও সম্ভব হবে।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...