Sunday, June 14, 2026

খুনের কিনারায় অসন্তোষ, জিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি

Date:

Share post:

জিয়াগঞ্জে স্কুল শিক্ষকের সপরিবারে খুনের ঘটনার 7 দিনের মধ্যে কিনারা করল পুলিশ ও সিআইডি। পুলিশি জেরায় অভিযুক্ত উৎপল বেহেরা নাকি স্বীকার করেছেন, একাই গিয়ে হাঁসুয়ার কোপে তিনজনকে খুন করেছেন তিনি। কারণ হিসেবে অর্থলগ্নি, রশিদ না দেওয়া এবং তার প্রেক্ষিতে বন্ধুপ্রকাশের সঙ্গে বচসার কথা জানিয়েছেন অভিযুক্ত।

ঘটনায় অনেকগুলি প্রশ্ন উঠছে। রোগা, ছোটখাটো চেহারার মানুষ একা একটি বাড়িতে ঢুকে তিনজনকে কী করে খুন করলেন?
মিনিট পাঁচেকের মধ্যে তিন-তিনটে খুন কি একা উৎপলই করেছেন? না কি তাঁর এক বা একাধিক সঙ্গী ছিল?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন হয়েছে দশমীর দিন দুপুর 12টার পরে। একে দুর্গাপুজোর সময় যথেষ্ট জমজমাট এলাকা। তারপর দুপুর 12 টায় বাড়ির সবাই যখন জেগে, তখন একজনকে প্রথম মারা হলে বাকিরা চিৎকার করেননি কেন?
কোনও তীব্র আর্তনাদ শোনা গিয়েছে বলে জানাচ্ছেন না প্রতিবেশীরা।

একজন মানুষের পক্ষে 5 মিনিটের মধ্যে তিনজন জেগে থাকা মানুষকে পরপর খুন করা কি সম্ভব?
কিনারা হওয়ার পরেও এই প্রশ্নগুলিই উঠছে জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে। আর এর ভিত্তিতেই মৃত বিউটি পালের বাপের বাড়ির লোকেরা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

উৎপলকে খুনি বলে মানতে রাজি নন তাঁরা। একই দাবি অবশ্য উৎপলের বাড়ির লোকেরও। তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন উৎপল বেহেরার মা।
এদিকে খুনের কিনারা হওয়ার পরেও সন্তুষ্ট নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, সঠিক তদন্ত করলে তবেই খুনের প্রকৃত কারণ জানা যাবে। সে ক্ষেত্রে সিআইডি নয়, সিবিআই জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে পারবে বলে মনে করেন তিনি।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...