ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার নিশান ভেলুপিল্লাইয়ের (Nishan Velupillay)। অস্ট্রেলিয়ার হয়ে পরিবর্ত হিসাবে মাঠে নামলেন। ভ্যাঙ্কুবরের বিসি প্লেসে, অস্ট্রেলিয়া ২-০ গোলে তুরস্ককে পরাজিত করে চমকে দিলো। এই ম্যাচেই তৃতীয় ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলার হিসাবে বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করলেন অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাই।

প্রায় ২০ বছর আগে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল ভারতীয় বংশোদ্ভূত এক ফুটবলারকে। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের (France) হয়ে খেলেছিলেন বিকাশ ধোরাসু (Vikash Dhorasoo)। নিশান তুরস্কের বিরুদ্ধে ম্যাচে ৬০ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামেন।

শ্রীলঙ্কার তামিল বংশোদ্ভূত বাবা এবং অ্যাংলো-ইন্ডিয়ান মায়ের সন্তান নিশান। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে দীর্ঘ দিন ধরেই তিনি পরিচিত মুখ। ২০২১ সাল থেকেই দেশের সেরা ক্লাবে খেলছেন। সেই সূত্রেই জাতীয় দলে খেলার সুযোগ পান, এমনকি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন।

২০২৪ সালে অস্ট্রেলিয়ার (Australia) জাতীয় দলে ডাক পান ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বিরুদ্ধে অভিষেক ম্যাচেই বদলি হিসেবে নেমে গোল করেন তিনি। সেই গোলের পর থেকেই জাতীয় দলে তাঁর অবস্থান শক্তিশালী হয়। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আটটি ম্যাচ খেলেছেন নিশান।

এদিকে, ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ইংল্যান্ডের ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলার অ্যারন ড্রিউ। ২৫ বছর বয়সী এই সেন্টার ব্যাক, এই মরসুমের ইংল্যান্ডের লিগের পঞ্চম ধাপ, ন্যাশনাল লিগের ক্লাব ওকিং এফসি-র হয়ে খেলেছেন। অক্সফোর্ড সিটি এফসি থেকে এই ক্লাবটিতে যোগ দিয়ে সদ্য সমাপ্ত মরসুমে লিগে ৪৫টি ম্যাচ ও কাপে চারটি ম্যাচ অর্থাৎ সর্বমোট ৪৯টি ম্যাচ খেলে চারটি গোল ও আটটি গোলে সহায়তা করেছেন তিনি। তবে নতুন মরসুমের জন্য আর্থিক বিষয়ে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়ছেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার।

–

–

–
–
–
