দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ জনতা পার্টি' (CJP)। এবার সেই মঞ্চ থেকেই দেশের বর্তমান অবস্থার সমালোচনা করে, গণতান্ত্রিক অধিকার আর বাক্স্বাধীনতা নিয়ে কড়া বার্তা দিলেন লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)।
Sponsored

রবিবার হায়দরাবাদের ধর্নাচকে আয়োজিত ককরোচদের ধর্নামঞ্চ থেকে সোনম ওয়াংচু সাফ জানান, দেশে যেভাবে বিরোধীদের মতকে দমন করার চেষ্টা চলছে, তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমাদের দেশকে হয় গণতান্ত্রিক নিয়মে জনগণকে কথা বলার অধিকার দিতে হবে, না হয় সরাসরি ঘোষণা করে দিন যে ভারত একনায়কতান্ত্রিক রাষ্ট্র (Totalitarian State)।" এই পরিবেশকর্মী অভিযোগ করেন, "কোনও গণতান্ত্রিক দেশে শুধু নিজের অধিকারের কথা বলার জন্য নাগরিকদের পুলিশের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। কিছু বললেই পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে।" আরও পড়ুন: বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা
Sponsored

সাম্প্রতিক শিক্ষা দুর্নীতি ও NEET ও CBSE-এর পরীক্ষার বে-নিয়মের প্রসঙ্গ তুলে সোনম ভারতের পরীক্ষা ব্যবস্থার গোড়া থেকে সংস্কারের দাবি তোলেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, দেশের শাসনব্যবস্থায় ছোট-বড় মন্ত্রী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রীরও জনগণের কাছে জবাবদিহি করার নিয়ম থাকা প্রয়োজন। ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে সোনম স্পষ্ট করেন যে, 'ককরোচ জনতা পার্টি' কোনও প্রথাগত রাজনৈতিক দল নয়। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে যুবসমাজের প্রতিবাদকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক-সামাজিক বিতর্ক। এটি মূলত সাধারণ নাগরিক ও তরুণ সমাজকে জাগিয়ে তোলার একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। তরুণদের কণ্ঠরোধ না করে সরকারকে তাদের দাবি শোনার আহ্বান জানান তিনি।" তাঁর দাবি , এখন যদি সরকার এই সমস্যার সমাধানের পথে এগিয়ে না আসেন তাহলে এই আন্দোলন আরও বড় রূপ নিতে পারে।
Sponsored

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পরিচালিত পরীক্ষাগুলিতে বে-নিয়মের জেরে ছাত্রছাত্রীদের জীবন ও ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর (Education Minister) পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে সিজেপি (CJP)। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনের কথা আগেই জানিয়েছিলেন অভিজিৎ। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই হুঁশিয়ারিতে কোনওরকম পদক্ষেপ না নেওয়ায় তাঁরা তাঁদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরপরেও ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আগামী ২০ তারিখ দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছেন ককরোচ নেতা অভিজিৎ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
